কক্সবাজারের টেকনাফে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। শনিবার ভোরে সাবরাং ইউনিয়নের বেড়ি বাঁধ সংলগ্ন নাফ নদী থেকে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে করতে পারেনি।
২ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদের খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই এলাকায় নাফ নদীর কিনারায় অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করে। যার বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে উর্ধ্বতন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।
