এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে রূপকথার গল্প নিয়ে ভার্চুয়াল ফ্যান্টাসিনির্ভর ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’। অরিন্দম গুহর গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। পর্ব পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনায় আছেন মাকসুদুল ইমু। অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু প্রমুখ। মসনদ মানে আধিপত্য, কর্তৃত্ব, প্রভাব ও ক্ষমতা। হয়তো এ কারণেই যখন ঈশাণ বাংলার সুলতান আর্সনাল তাঁর রাজ্যের দায়িত্বভার ত্যাগ করতে প্রস্তুত হন, তখন তার জ্যেষ্ঠপুত্র আথিয়ার কৌশলে অন্য দুই ভাই দাবির ও ফাহিমের কাছ থেকে ছিনিয়ে নেয় সেই মসনদ। এমনই এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
