গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৮:২৭
 
রাজধানীর মোহাম্মদপুরে গায়ে আগুন লাগিয়ে মানিক শিকদার নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
 
মানিক শিকদারের বাবা মো. সোবহান বলেন, তার ছেলে মাদকাসক্ত ছিলেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তিনি কারাগারে ছিলেন। গত সোমবার ছাড়া পান। শুক্রবার রাতে মানিক বাড়িতে মা, বাবা ও বোনকে মারধর করেন। পরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, মানিকের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।