মুন্সীগঞ্জে ১২৩ টি ভ্রাম্যমাণ লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচির মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও জেলা প্রশাসক মো. সাইধুল হাসান বাদল এসব লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির ভাষণে মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, ‘লাইব্রেরি তথা এই জ্ঞান চর্চার আন্দোলন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি ঘিরে জড়ো হতে থাকে। প্রতিটি গ্রামে-গঞ্জে বই নিয়ে ছুটবে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো। পাঠকরা রেজিস্টারের মাধ্যমে বই তুলে পড়া শেষে ফেরত দিবেন।
