নির্বাচন পর্যাবেক্ষণের জন্য ভারতে ‘অপারেশন রুম’ খুলবে ফেসবুক

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২০:৫৬

ভারতের নির্বাচনকে কেন্দ্র করে ফেক নিউজ ছড়ানোতে বাধাদানের উদ্দেশ্যে ফেসবুক প্লাটফর্ম মনিটরিং করার পরিকল্পনা করছে খোদ ফেসবুক কর্তৃপক্ষ। এই কার্যক্রমের অংশ হিসেবে দিল্লিতে তারা একটি অপারেশন সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ফেসবুক সাউথ ইন্ডিয়া ও সাউথ এশিয়ার পাবলিক পলিসি বিষয়ক পরিচালক শিবনাথ  ঠাকুরাল বলেন, ‘সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা কেলিফোর্নিয়া ও সিঙ্গাপুরের অফিসের সঙ্গে সমন্বয় করে ভারতের নির্বাচন সম্পর্কিত বিষয়বস্তু পর্যবেক্ষণ করবে ফেসবুক।’

শিবনাথ  ঠাকুরাল আরও বলেন, ‘এই পদক্ষেপের সঙ্গে আরও রয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে যাতে এই প্লাটফর্মে নির্বাচন সম্পর্কিত ভুয়া সংবাদ ছড়িয়ে না পড়ে।’

আসন্ন নির্বাচনে ফেসবুক প্লাটফর্ম এর অপব্যবহার রোধ নিয়ে ফেসবুক ভারতের অংশ বেশ চাপের মুখে রয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পর ভারতে তাদের দ্বিতীয় অপারেশন রুম চালু করতে যাচ্ছে। তবে কবে নাগাদ এ সেন্টারটি চালু করা হবে তার সঠিক দিন-ক্ষণের কথা প্রকাশ করা হয়নি এখনো। যুক্তরাষ্ট্রের অপারেশন রুমকেই মডেল হিসেবে ধরা হচ্ছে বলে জানালেন ঠাকুরাল। তিনি আরও জানান, মাল্টিপল ক্রস-ফাংশন নিয়ে ফেসবুকের অনেকগুলো টিম কাজ করবে। এর সঙ্গে আরও জড়িত থাকবে নির্বাচন কমিশনের একাধিক ব্যক্তি।

 ফেসবুক কর্তৃপক্ষ ভারতের নির্বাচনের তীব্রতা ইতোমধ্যে উপলব্ধি করতে শুরু করেছে। বিষয়টি নিয়ে ভারতে ফেসবুকের ৪০টি দল কাজ শুরু করে দিয়েছে। তাদের এই কার্যক্রম অঙ্গরাজ্যের নির্বাচন থেকে শুরু করেছিল যা ভারতের জাতীয় নির্বাচনে বেশ প্রভাব ফেলবে।

ফেসবুকের প্রথম পদক্ষেপ হিসেবে থাকছে, ফেক অ্যাকাউন্ট ও ফেক নিউজ ফেসবুক প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে। সেপ্টেম্বর ২০১৭ থেকে অক্টোবর ২০১৮ খ্রি. পর্যন্ত ২ বিলিয়ন ফেক প্রোফাইল শনাক্ত করা হয়েছে। এগুলো মেশিন লার্নিং ও মানুষের রিভিউয়ের সমন্বয়ে করা হয়েছে।

তাদের আর একটি উদ্যোগ হলো-ফেসবুক প্লাটফর্ম থেকে ফেক নিউজ ভাইরাল রোধ করা। ফেসবুক কর্তৃপক্ষের দাবি, একটি টেকনোলজি প্লাটফর্ম যা সত্যের পথেই কাজ করবে। এজন্য স্বাধীনভাবে ফেক নিউজ শনাক্ত করার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২০১৬ সালে থার্ডপার্টি প্রোগ্রাম চেকিং পদ্ধতি চালু করা হয়েছে। এই কাজের জন্য ফেসবুক ভারত থেকে অনেক লোকজন নিয়েছে।

কোম্পানিটি ৭টি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করছে। এগুলো হলো- বুমলাইভ, এএফপি, ইন্ডিয়া টুডে গ্রুপ, নিউ মোবাইল অ্যান্ড ফ্যাক্ট, ফ্যাক্টলি ইত্যাদি রয়েছে।

নিউজের সত্যতা যাচাইয়ের জন্য ফেক চেকিং অ্যাক্রোস সুবিধাটি চালু করার পর বিশ্বব্যাপী ফেক নিউজ ছড়ানো কমে এসেছে।

ঠাকুরাল জানান, বিজ্ঞাপন বাণিজ্য জোরালো করতে ফেসবুক আরও স্বচ্ছতা আনবে আগামীতে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও যুক্তরাজ্যে  সফলতার পর ভারতে অ্যাড ট্রান্সপারেন্সি টুল চালু করছে ফেসবুক। ফলে বিজ্ঞাপন দাতাদের সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য পাওয়া যাবে।

সকল রাজনৈতিক বিজ্ঞাপন অ্যাড লাইব্রেরিতে রাখা  হয়েছে যাতে ব্যবহারকারীরা সৃজনশীলভাবে বিজ্ঞাপনগুলো উপভোগ করতে পারে। 

সূত্র: লাইভমিন্ট ডটকম