যশোরে যৌথ অভিযানে গ্রেফতার ৪৮

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১১:২১
যশোরে যৌথবাহিনীর অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 
 
শনিবার দিবাগত রাতে জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
যশোর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্য আনিছুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের এক কর্মী রয়েছেন। বাকিরা সহিংসতাসহ বিভিন্ন নিয়মিত মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের রবিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হচ্ছে।