যুক্তরাষ্ট্র নিজ প্রয়োজনে জঙ্গিগোষ্ঠী বানায়: মিজানুর রহমান

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৬
 
নিজেদের প্রয়োজনে যুক্তরাষ্ট্র আইএস ও জেএমবির মতো জঙ্গিগোষ্ঠী বানিয়ে বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। রবিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড বহাল থাকলেও তারা আমাদের দেশের মৃত্যুদণ্ড নিয়ে কথা বলছে।’
 
মিজানুর রহমান বলেন, ‘আমাদের দেশে যখন দুজন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তখন তারা তার বিরোধিতা করে মাঠে নামল। তখন তাদের কুিসত চেহারা ফুটে ওঠে।’ তিনি দেশের জনগণের প্রতি এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
 

আসন্ন পৌর নির্বাচন নিয়ে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। এতে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমে যেতে পারে, যেটা কখনোই জাতির জন্য শুভবার্তা বয়ে আনবে না।