দেশে এসেছেন টিউলিপ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১২:৫২
 
যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রবিবার দুপুরে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।
 
ঢাকায় পৌঁছানোর আগে সিলেটে এক ঘণ্টা যাত্রা বিরতি করেছিলেন টিউলিপ। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি সকাল দশটা ৫ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে তার সঙ্গে সিলেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা সৌজন্য সাক্ষাত করেন।
 
এই বছরের মাঝামাঝিতে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে ৩২ বছর বয়সী টিউলিপ।