পাবনার নগরবাড়িতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরবাড়ি মহাসড়কের টিনাছড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সুজানগর থানার উপ-পরিদর্শক(এসআই) জাকারিয়া বলেন, 'আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
