পলাশবাড়ী (গাইবান্ধা): গোবিন্দগঞ্জে সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার প্রতিবাদে সোমবার পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের মহাসচিব নুরুজ্জামান প্রধান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, নুরুল ইসলাম, অপরাংশের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ —ইত্তেফাক
