রাজধানীর মতিঝিলের হাজী ম্যানশনে সোমবার অগিন্কান্ড হয়েছে। এই ঘটনায় আহত অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে।
অজ্ঞান অবস্থায় ঐ ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভায়।
