মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোববার একটি হোটেলের সামনে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ভিড়ে ঢুকে পড়ে। এতে ১ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।
দমকল বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই ঘটনায় আহত ৭ জনের অবস্থা গুরুতর। গাড়ির চালককে পুলিশ আটক করেছে। এটা কি ইচ্ছাকৃত না দুর্ঘটনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। এএফপি।
