শ্রমিক ইউনিয়নের একটি কর্মশালায় যোগ দিতে সিঙ্গাপুরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে তার মেরুদণ্ডের অস্ত্রোপচার করা হয়েছে। শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ছেলে অনিক ইসলাম খান জানান, বাবার স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার হয়েছে। আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর তাকে এখন হাসপাতালের হাই ডিপেন্ডডেন্সি ইউনিটে চিকিত্সকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি জানান, আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের একটি কর্মশালায় যোগ দিতে গত ১০ নভেম্বর সিঙ্গাপুরে যান নজরুল ইসলাম খান। এরপর সেখানে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করলে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সককে দেখান। এরপর গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করার একদিন পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।
