বাংলাদেশি ছাত্রীকে যৌন হয়রানি : দিল্লিতে অধ্যাপক বরখাস্ত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ০৮:৪৩
 
ভারতের দিল্লীতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।
 
সোমবার সন্ধ্যায় ওই অধ্যাপককে বরখাস্ত করা হয়। তবে তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
 
বাংলাদেশি ওই ছাত্রী বরখাস্ত হওয়া অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন। বেশ কিছুদিন আগে তিনি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। অভিযোগ তদন্তের পর অধ্যাপক দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
 
দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের বহু ছেলেমেয়ে বর্তমানে পড়াশোনা ও গবেষণা করছেন।
 
তবে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত করার ঘটনা বেশ বিরল।-বিবিসি।