রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৫
 
রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে শ্যামলী ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে মঙ্গলবার ভোর চারটার দিকে হাসপাতালে নিয়ে আসেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল হক। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এসআই সানাউল হক জানান, গাড়ির ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন। লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।