চন্দনাইশে ১০ দোকান ভস্মীভূত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:২৪

 চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের জোয়ারা মনসার হাটে রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।