গান পাউডার ও পুলিশের পোশাকসহ ৬ শিবিরকর্মী গ্রেফতার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১২:১৬
 
রাজধানীর রামপুরার এক মেস থেকে গান পাউডার, হাতবোমা ও পুলিশের পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছয় শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়।
 
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে পূর্ব উলনের একটি ভবনে একটি মেস থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছে দেড় কেজি গান পাউডার, ছয়টি ককটেল ও তিনসেট পুলিশের পোশাক পাওয়া গেছে।
 
ওসি আরো জানান, গ্রেফতার সবাই শিবিরের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।