রাজধানীর দক্ষিণখানে তরুণীর লাশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৩:০৮
 
ঢাকার দক্ষিণখান থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, মঙ্গলবার ভোরে ফায়দাবাদ এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
 
ওসি আরো বলেন, খুনিরা রাতের কোনো এক সময় ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।