আবারো মা হচ্ছেন হিলারির মেয়ে চেলসি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৬:২০
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। সোমবার টুইটার বার্তায় চেলসি নিজেই এই কথা জানিয়েছেন। টুইটার বার্তায় চেলসি ক্লিনটন বলেন, আগামী গ্রীষ্মে শার্লট বড় বোন হতে চলেছে। এ সুখবরে এই অবকাশ মৌসুমে আমি অনেক আনন্দ অনুভব করছি।
 
২০১৪ সালের সেপ্টেম্বরে চেলসি ও তার স্বামী মার্ক মেজভিনস্কাইয়ের ঘরে মেয়ে চার্লট ক্লিনটন মেজভিনস্কাই জন্মগ্রহণ করে।
 
IMG0
 
চেলসির মা হিলারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী এবং নভেম্বরে নির্বাচনের প্রাক্কালে আগামী গ্রীষ্ম নাগাদ তিনি দলের মনোমনয়ন পাবেন বলে জোরালোভাবে আশা করা হচ্ছে।-এএফপি।