বরিশালে বিদেশি পর্যটক দুর্বৃত্তের হামলার শিকার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫
বরিশালে একজন বিদেশি পর্যটক দুর্বৃত্তের হামলা শিকার হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র নিয়ে গেছে। আহত পর্যটক জেরি ভিক্টর (৩২) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
মঙ্গলবার দুপুর দুইটায় বরিশাল মেট্রো পলিটন’র সাহেবের হাট (বন্দর) থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
বন্দর থানার এসআই শাহ্ সাব খান জানান, সোমবার গভীর রাতে সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জেরি ভিক্টর পেরুর নাগরিক বলে দাবি করছেন।
 
তিনি আরো জানান, তার দেয়া পাসপোর্ট নম্বরটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
 
জেরি ভিক্টর পুলিশকে জানান, তার মুখে কয়েকজন লোক রুমাল চেপে ধরেই তাকে মারধর করে। মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে পড়লে তার পাসপার্ট ও টাকা-পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।
 
উল্লেখ্য, পেরুতে জেরি ভিক্টর বরিশালের শভর্শি নামক গ্রামের বাসিন্দা বিপ্লব নামের এক যুবকের সঙ্গে পরিচিত হন। ওই পরিচয়ের সূত্রেই ১৯ দিন আগে পর্যটক হিসেবে বাংলাদেশে আসেন তিনি। সোমবার ঢাকা থেকে তিনি লঞ্চে করে বরিশাল যান।