বেসিন রিজার্ভে টেস্ট চলাকালেই কাঁধের ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এর জন্য খেলার মাঝপথেই তাকে হাসপাতালে ছুটতে হয়। গতকালই সেখানে তার স্ক্যান সম্পন্ন হয়েছে। চতুর্থ দিনে তিনি ব্যথা নিয়ে খেলেই ৭৪ রানের ইনিংস খেলেন। রস টেলরের সাথে ১৭২ রানের বিশাল জুটি গড়েন। তবে, কখনোই স্বাচ্ছন্দ্যে ছিলেন না টেস্ট র্যাংকিংয়ের দুই-এ থাকা এই ব্যাটসম্যান। কয়েকবার ফিজিও’র দ্বারস্থ হয়েছিল তাকে। তাই, ইনিংস শেষ করেই হাসপাতালে চলে যান। পরে বাংলাদেশ ব্যাট করতে নামলেও ছিলেন না উইলিয়ামসন। চতুর্থ দিনের শেষ বেলায় মাঠের অধিনায়কত্ব সামলান টিম সাউদি।
