মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় বস্তির প্রায় ৩০টি ঘর ভষ্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, 'আগুনে প্রায় ৬০ থেকে ৭০টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা রাত ১টা ২০ মিনিটে আগুনের খবর পাই। খবর পাওয়া মাত্রই ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে চেষ্টা চালিয়ে রাত পৌনে ৩টায় আগুন নেভাতে সক্ষম হই। আগুন কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।'
