চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বিজয়পুর বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯২-তম এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ইনচার্জ মো. মশিউর রহমান
০০০০
রাজশাহীতে রূপালী ব্যাংক লিমিটেডের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক গতকাল উম্মোচন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি কাজী আলমগীর। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন
০০০
মার্কেন্টাইল ব্যাংকের রিং রোড শাখার গ্রাহক ও নারী উদ্যোক্তা স্মার্ট লেদার প্রোডাক্টসের স্বত্বধিকারী ইসরাত জাহান উর্মির হাতে ৩০ লাখ টাকার এসএমই ঋণপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান উপস্থিত ছিলেন
০০০
উত্তরা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম সম্প্রতি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন
