মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে ১৫ কাউন্সির প্রার্থীর কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী এলাকার ভবনের দেয়ালে পোষ্টার সাঁটানোর দায়ে ওই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।
এসব প্রার্থীদের আচরণ বিধিমালা ভঙ্গের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ মঙ্গলবার বিকালে আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, রিটার্নিং অফিসারের অভিযোগের সত্যতা পেয়ে প্রার্থীদের রিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। আচরণ বিধিমালার বিষয়ে এসব প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
