কূটনীতিকদের কাছে বিএনপির অভিযোগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৪
 
বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক করেছে বিএনপি। সেখানে আসন্ন পৌর নির্বাচন বিষয়ে নানা বিষয় ও অভিযোগ তুলে ধরেছে দলটি।
 
বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘ প্রতিনিধি, ভারত, কানাডা, জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।
 
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সাংবাদিকদের জানান, বিএনপির প্রার্থীদের হয়রানি করা হচ্ছে ও প্রচারণা চালাতে বাধা দেয়া হচ্ছে।
 
তিনি আরো বলেন, সুষ্ঠু পরিবেশের মাধ্যমে পৌর নির্বাচন সম্পন্ন না হলে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে।
 
বৈঠকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন চেয়ারপারসনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমেদ,  আসাদুজ্জামান রিপন, রিয়াজ রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।