পাইকগাছা ও চালনা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অংশ নেয়ায় খুলনা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতা-কর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে পৌর নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সভায় সভাপতিত্ব করেন।
বহিষ্কৃতরা হচ্ছেন- দাকোপ উপজেলার চালনা পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সউদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুরেন্দ্র নাথ মাখন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল, যুগ্ম আহ্বায়ক প্রিন্স হালদার, পৌর ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সিনিয়র সদস্য অলিউর রহমান, হযরত আলী, সাহেব গাজী, ছাত্রদলের সদস্য পলাশ বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজ্জাক মোল্লা এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিলন ভুইয়া।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জাফর উল্লাহ খান সাচ্চু, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, মোল্লা খায়রুল ইসলাম, মেজবাউল আলম, অ্যাডভোকেট চৌধুরী আব্দুর সবুর, অ্যাডভোকেট মোল্লা মাসুম-উর-রশিদ, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, সাইফুল ইসলাম, ময়েজ উদ্দীন চুন্নু, জাফরী নেওয়াজ চন্দন, মঞ্জুর মোরশেদ প্রমুখ।
