ঝুঁকিপূর্ণ সেতু

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:৩১

মানিকগঞ্জ প্রতিনিধি: গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে কালিগঙ্গার শাখা নদীতে কনক্রিটের পিলারের ওপর বাঁশের মাচা দিয়ে এই সেতুটি নির্মাণ করার পর পেরিয়ে গেছে দেড় বছর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ছিল বরাদ্দ পেলে সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ করা হবে। কিন্তু কর্তৃপক্ষের প্রতিশ্রুতি আজো বাস্তবায়ন হয়নি। সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের ৬ ওয়ার্ডের পালড়া গ্রামের এই সেতুটি বিভিন্ন স্থানে ভেঙে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই সেতু দিয়ে ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। এ বিষয়ে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ জানান, আমি বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা ইঞ্জিনিয়ারকে জানাব। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন             —শহিদুল ইসলাম সুজন