স্পোর্টস রিপোর্টার
নারী সাফ চ্যাম্পিয়নশিপ আজ নেপালে শুরু হতে যাচ্ছে। নেপালের বিরাটনগরে সাফের এটি পঞ্চম আসর। ৬ দল খেলছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে নেপাল, ভুটান ও বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ খেলছে। বিরাটনগরের শহীদ রঙ্গশলার মাঠে আজ উদ্বোধনী ম্যাচে নেপাল ও ভুটান মুখোমুখি হবে। আগামীকাল ভারত ও মালদ্বীপ লড়াই করবে। বুধবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশ সাফের বর্তমান রানার্সআপ। ভারত চারবারের চ্যাম্পিয়ন। ভারতীয় নারী ফুটবল কোচ মায়মুল রকি বলেছেন, ‘আমরা নেপালে এসেছি পঞ্চমবারের মতো ট্রফি জয় করতে। আমরা এখানে কিছু তরুণ ফুটবলার নিয়ে এসেছি দলে সঙ্গে।’
নেপালে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘আমরা মিয়ানমার থেকে ঢাকায় ফিরে ভুটানের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিয়েছে। জিতলে সেমিফাইনাল চলে যাবো।’
নারী সাফে বাংলাদেশের খেলা
n ১৪ মার্চ বাংলাদেশ ভুটান
n ১৬ মার্চ বাংলাদেশ নেপাল
n ২০ মার্চ সেমিফাইনাল
n ২২ মার্চ ফাইনাল
