রাজধানীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ০৯:৩২
রাজধানীর খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক আক্কাসের (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আক্কাস। তিনি মেরুল বাড্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। 
 
মৃত আক্কাসের বড় ভাই জব্বার জানান, খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির সামনের রাস্তা দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহন তাকে ধাক্ক‍া দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরে ওই পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল আহত অবস্থায় তাকে ‍উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।