স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটে শুভ সূচনা করেছে এফএমসি স্পোর্টস। গতকাল সোমবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এফএমসি ৫ উইকেটে শতদল ক্লাবকে পরাজিত করে।
স্কোর : শতদল ক্লাব ৩৯.২ ওভারে ১৮৭/১০ (তৌফিক ৬৬, জাবেদ ৩৮, নিশাদ ২০, আরমান ৩/২৯, ইমরুল ৩/৩৫)। এফএমসি ৩৪.৫ ওভারে ১৮৮/৫ (ইমরুল ৫৪, খাইরুল ৪৫, রাজা ৩৯। যায়েদ ২/৩৭)।
