রাজধানীর বাসাবো ওহাব কলোনি থেকে সুমন (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওহাব কলোনির একটি বাসার তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। সবুজবাগ থানার এসআই নুরুল কবির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।