গণ্ডারের শিং পাচারের সঙ্গে জড়িত থাকায় উত্তর কোরিয়ার এক কূটনীতিককে বরখাস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। চল-জুন নামের এই কূটনীতিককে গত মে মাসে দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ মোজাম্বিক থেকে গ্রেফতার করা হয়।
এশিয়ান কালোবাজারে ধারণা করা হয়, গণ্ডারের শিং থেকে ঔষধ তৈরি করা যায় এবং এর দাম অনেক বেশি। জানা যায় গত মে মাসে, সাড়ে চার কেজি গণ্ডারের শিং ও প্রায় এক লক্ষ ডলার ক্যাশ সহ মোজাম্বিকে আটক হন। ৩০ হাজার ডলার মুচলেকা দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে আসেন।
নভেম্বরে দক্ষিণ আফ্রিকা তাকে এক মাসের মধ্যে দেশ ছেড়ে যেতে নির্দেশ দেয়। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে গদ ১১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা ছেড়ে গেছেন। এর আগে বাংলাদেশে সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মার্চে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বহিষ্কার হয়েছিলেন। বিবিসি।
