রাজধানীর সবুজবাগে একটি লাগেজ থেকে মস্তক বিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক কর হয়েছে বলে জানায় সবুজবাগ থানা পুলিশ। নিহত ঐ যুবকের নাম সুমন (২৫)।
সবুজবাগ থানা পুলিশ জানায়, আজ ভোর ৭টার দিকে সবুজবাগের আহমেদবাগ দিয়ে একটি রিকশায় এক যুবককে যেতে দেখে টহল পুলিশ তাকে আটক করে। তার লাগেজ তল্লাশি করলে একটি মস্তক বিহীন লাশ উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য মতে ওহাব কলোনীর একটি বাড়ির দোতালা ফ্লাট থেকে বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করা হয়।
