দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বৃহস্পতিবার নরসিংদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নরসিংদী প্রেসক্লাব গেইট থেকে বের হয়ে উপজেলা মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তির শুভ উদ্বোধন করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, এনডিসি কাবিরুল ইসলাম খান, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাখন দাস, সাবেক সভাপতি সরকার আদম আলী, সহ-সভাপতি বাদল কুমার সাহা, আবুল ফায়েজ, সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মোয়াজ্জেম হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ আউয়াল, কাজী আনোয়ার কামাল, শফিকুল মোহাম্মদ মানিক, প্রীতিরঞ্জন সাহা, মো. ফারুক মিয়া, আসাদুল হক পলাশ, সেলিম মিয়া, বদরুল আমিন চৌধুরী, ফাহিমা খানম প্রমুখ।
উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক রায়পুরা প্রতিনিধি মো. মোস্তফা খান, শিবপুর প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা।
