দেশের অন্যতম দৈনিকের ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানাডা থেকে প্রবাসী লেখক-শিল্পী-সাংবাদিক-সম্পাদক শুভেচ্ছা জানিয়েছেন।
তাদের মধ্যে টরন্টো থেকে প্রকাশিত অনলাইন কাগজ বেঙ্গলি টাইমস ডটকম এবং সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু অভিনন্দন জানিয়ে বলেন, ইত্তেফাক আমাদের ইতিহাসকে ধারণ করে আছে, ইত্তেফাক আমাদের ঐতিহ্য। ইত্তেফাক আমাদের সংবাদ জগতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীকে সাপ্তাহিক বাংলা মেইলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
