প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও অগ্রণী ব্যাংক লিমিটেড শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে। সম্প্রতি নোয়াখালীতে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন বেসিস সভাপতি ও অগ্রণী ব্যাংকের পরিচালক শামীম আহসান।
IMG0
বেসিস ও অগ্রণী ব্যাংকের যৌথ উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক আরিফুল হাসান অপু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদ মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতেও বেসিসের পক্ষ থেকে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
