নরসিংদী প্রতিনিধি
শিবপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রবীণ রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হারুন অর রশিদের নৌকা প্রতীকের সমর্থনে গতকাল সোমবার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকয় এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিবপুরের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, সাবেক ইউপি চেয়ারম্যান ফরহাদ আলম, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, সমাজসেবক মোঃ কামাল হোসেন প্রমুখ।
