গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁও উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারী ঠিকাদার মো. জামানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সোমবার মানববন্ধন করা হয়েছে। গফরগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন করেছেন।
কলেজ রোড উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জুর আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম প্রমুখ।
