বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আটকে রাখা এক চিকিৎসককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টায় চিকিৎসকদের একটি পদোন্নতি পরীক্ষায় অংশ নিতে গিয়ে ঐ চিকিৎসককে আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
উদ্ধার হওয়া ডাঃ আবদুল আলিম রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে চিকিৎসকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির পরীক্ষা হওয়ার কথা ছিল। ঐ চিকিৎসক পরীক্ষায় অংশ নিতে গিয়ে কতিপয় ব্যক্তি তাকে অন্য একটি রুমে আটকে রাখেন । পরে পুলিশকে খবর দেয়া হলে তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশৈ লাইন হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে পদোন্নতির পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
