বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ২১:২৬
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও জাতীয় নির্বাহী পরিষদের ২০১৬-২০১৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার সকাল ১০ টায় সমিতির ঢাকা মিরপুরস্থ প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। 
 
সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা খালেদা খানম। ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট এবং ২০১৪-২০১৫ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন ভারপ্রাপ্ত ট্রেজারার সাংবাদিক মো. আবদুল বাসেত আকন। 
 
সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুস সামাদ, ডা. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার, ডা. মো.সুলতান আহমেদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, অ্যাডভোকেট একে খান উজ্জল, মো মতিউর রহমান লালটু প্রমুখ। সভাপতির ভাষণে খন্দকার মাহবুব হোসেন কাউন্সিলরদের বক্তব্যের উপর আলোচনায় জেলা শাখাগুলোকে স্থানীয়ভাবে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
 
সভার দ্বিতীয় পর্বে জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক বিচারপতি এম. এ ওহাব বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির জাতীয় নির্বাহী পরিষদের ২০১৬-২০১৮ সালের জন্য চেয়ারম্যান পদে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (পুনঃনির্বাচিত), ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস সামাদ, ডা. আনোয়ার হোসেন, তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আতিয়ার রহমান, মো. জয়নাল আবেদীন খান এবং সাধারণ সম্পাদিকা পদে অধ্যাপিকা খালেদা খানম (পুনঃনির্বাচিত), সহ-সম্পাদক অ্যাডভোকেট এ কে খান উজ্জল, ট্রেজারার পদে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মো. আবদুল বাসেত আকন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাভোকেট হুমায়ুন কবির মঞ্জুসহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ অধ্যাপক আবদুল মজিদ মল্লিক অ্যাভোকেট এবং সাবেক জেলা জজ মো. তাহা মোল্লা।