ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন পাঁচটি দপ্তর এবং ৬৪ টি জেলায় কর্মরত ১৭৫৭৬ জন কর্মচারীর মধ্যে ১৭২০৮ জন কর্মচারী তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। অবশিষ্ট ৩৬৮ জন কর্মচারী বিভাগীয় মামলায় সাময়িক বরখাস্ত এবং দীর্ঘমেয়াদি ছুটিতে থাকার কারণে সম্পদের বিবরণী দাখিল করতে পারেননি। গত ১২ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা প্রদানের অন্যতম কৌশল হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রণালয়ের কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন । মন্ত্রী বলেছিলেন, আমি অনিয়ম দুর্নীতি পছন্দ করি না। কোনও বদনামের অংশীদার হতে চাই না। সরকার অনিয়ম দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স।
এরই ফলস্বরূপ গত ২৭ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইন খতিয়ান অবমুক্তকরণ এবং ১২ ফেব্রুয়ারি সমগ্র ঢাকা জেলায় শতভাগ ই-নামজারি কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। কয়েক মাসের মধ্যেই সমগ্র দেশে ই-নামজারি কার্যক্রম পুরোদমে চালু করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি
ইউল্যাব-এ বিজ উইজার্ডস এর পর্দা নামলো
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ৮ মার্চ, অনুষ্ঠিত হলো ইউল্যাব বিজ উইজার্ডস ২০১৯ ইন্টার কলেজ ন্যাশনাল ম্যানেজমেন্ট ফেস্ট। ১৫ টি কলেজের ৮৮ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ত্রিদিব সেন গুপ্ত ও নোমান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ মোহাম্মদ তালহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি
