বাপাউবোর প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২২:১৩

বাপাউবো প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ভাগ্যকুল আয়োজিত পানি উন্নয়ন বোর্ডের CPC প্রশিক্ষণ ল্যাব এ “ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্স ফর সিনিয়র অফিসার্স” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান।  সমাপনী অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে ডেল্টা প্ল্যান ২১০০ সম্পর্কে বিস্তারিত উল্লেখপূর্বক প্রধানমন্ত্রীর ভিশনকে গুরুত্ব আরোপ করে সকলকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফারুক ভূঞা, প্রধান প্রকৌশলী, প্রশিক্ষণ ও কর্মচারী উন্নয়ন এবং পরিচালক, বাপাউবো প্রশিক্ষণ ইনস্টিটিউট, ভাগ্যকুল, মুন্সিগঞ্জ। — প্রেস বিজ্ঞপ্তি