সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৬:১১
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তামবুল বুনিয়ার খালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- জলদস্যু আকাশ বাবু বাহিনীর প্রধান কাশেম আকাশ (৪০) ও বাহিনীর উপপ্রধান ফরিদ মাঝি (৪৫)। 
 
সোমবার সকালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।