নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আশা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। সকাল সাড়ে দশটায় আশা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবস এর শুভসূচনা করেন আশা প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরী। এ উপলক্ষে আশা কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আশা প্রেসিডেন্ট বলেন, নারী উন্নয়নে ও ক্ষমতায়নে আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে। নারীরা যাতে নিজের অধিকার অর্জন করতে পারে সেজন্য পুরুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গিতে আরও ইতিবাচক পরিবর্তন আনার প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের সভাপতি আশার গভর্নিং বডির সদস্য মিস রাবেয়া আক্তার চৌধুরী বলেন, নারী ও পুরুষ একই স্বপ্ন দেখে। নারীদেরকে নিজেদের অধিকার নিজেদেরই অর্জন করতে হবে। — প্রেস বিজ্ঞপ্তি
