ভারতে ট্রেনে কিশোরীকে গণধর্ষণ করল সেনাসদস্যরা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১০:৪১
ভারতে ট্রেনের ভেতর ১৪ বছর বয়সী কিশোরী কয়েকজন মাতাল সেনা সদস্যর গণধর্ষণের শিকার হয়েছে। কলকাতার হাওড়া থেকে অমৃতসরগামী একটি ট্রেনে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে ধর্ষণের শিকার কিশোরীটি কলকাতার বাসিন্দা। বাড়ি থেকে পালিয়ে মেয়েটি হাওড়া থেকে পাঞ্জাবগামী একটি ট্রেনে সেনাসদস্যদের জন্য সংরক্ষিত কোচে ঢুকে পড়ে। তখন সেখানে থাকা এক সেনা কিশোরীটিকে জোর করে মদ খাওয়ায়। এরপর মেয়েটি বাথরুমে গেলে সেখানে দুই সেনাসদস্য কিশোরীটিকে ধর্ষণ করে। 
 
সমাজকর্মীরা তাকে ঝাড়খন্ডের মাধপুর স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় ইতোমধ্যে একজন সেনাসদস্যকে গ্রেফতার করেছে ভারতের রেলওয়ে পুলিশ। মাধপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা শিশুটিকে মদ খাওয়ানো মানদ্রিশ ত্রিপাঠীকে আটক করেছি। পুলিশ জানিয়েছে, মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এসেছিল বলে মেয়েটির বাবা একটি অভিযোগ দায়ের করেছিলেন।