সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৩

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১১:৩৪
 
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের কর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের দুই জন ও  নিয়মিত মামলার ২৩জন আসামি রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জানান, রাত-ভোর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় দুইজন, কালিগঞ্জে একজন, তালায় দুইজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুইজন ও দেবহাটা থানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।