মোটরসাইকেলে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৫:১৭
সুনামগঞ্জর  জেলার শাল্লা উপজেলায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে রাস্তায় পড়ে মাহবুবা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। মাহবুবা আক্তার উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের আব্দুস সালামের মেয়ে।
 
স্থানীয়রা জানায়, দুপুরে গ্রাম থেকে মোটরসাইকেলে করে শিশুটির বাবা ও মা তাকে নিয়ে শাল্লাা উপজেলা সদরে যাচ্ছিলেন। সদরের কাছাকাছি এলাকায় ঝাঁকুনি খেয়ে মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায় সে। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
শাাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান রাস্তারায় পড়ে শিশু মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।