কেন্দুয়ায় ৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৫

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হল- সায়মা শাহজাহান একাডেমি, আদমপুর পÐিত খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংগুরী মাদরাসা ও উত্তর কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

এ পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৬৪৬ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬৮২ জন ও নারী ভোটার ৬ হাজার ৯৬৪ জন।

 

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. রুহুল আমিন জানান, ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।