ভোট কেনার সময় টাকাসহ আটক ২

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ০৯:২৬
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম শেখের দুই আত্মীয়কে ভোট কেনার সময় নগদ টাকাসহ আটক করা হয়েছে। আটকের পর স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেছে। বুধবার সকাল ৭টার দিকে বাজার এলাকায়  এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
 
আটকেরা হলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থীর ভাই নজরুল শেখ ও মামা নুর আমিন।
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহ জালাল বলেন, ‘ভোট কেনার সময় নগদ ২৮ হাজার টাকাসহ স্থানীয়রা ওই দুজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে।’