নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্র দখল করে ভোট কারচুপির ঘটনায় ভোটগ্রহণ স্থগিতের পর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ১০টার দিকে মাধবদী পৌরসভার ফজলুল করিম কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলামসহ ১৫-২০জন আহত হয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ হাসান ও পুলিশ সুপার আমেনা বেগমের উপস্থিতিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেখান থেকে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।
বেলা পৌনে ১২টার দিকে দুই কর্মকর্তা সেখান থেকে ফিরে যাওয়ার সময় ৫০ গজ দূরে আরও দু’টি ককটেল ফাটানো হয়।
এদিকে নরসিংদী পৌরসভা নির্বাচনেও নৌকার প্রার্থীর সমর্থকরাও দুটি কেন্দ্র ‘দখল’ করে ব্যালটে সিল মেরেছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম।
